Web Analytics

২০২৪-২৫ অর্থবছরে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে ২৪ দশমিক ১৭ বিলিয়ন ডলার। রোববার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এ তথ্য জানান। ওই অর্থবছরে বাংলাদেশ ৫৫ দশমিক ১৯ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছে, বিপরীতে আমদানি করেছে ৭৯ দশমিক ৩৬ বিলিয়ন ডলারের পণ্য। বাংলাদেশ থেকে ২০২টি গন্তব্যে পণ্য রপ্তানি হয়েছে বলে তিনি জানান।

সার্কভুক্ত দেশগুলোর মধ্যে ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি সবচেয়ে বেশি, ৭ হাজার ৮৬০ মিলিয়ন ডলার। ২০২৪-২৫ অর্থবছরে ভারতে বাংলাদেশের রপ্তানি ছিল ১ হাজার ৭৬৪ মিলিয়ন ডলার এবং ভারত থেকে আমদানি ছিল ৯ হাজার ৬২৪ মিলিয়ন ডলার। সাফটা ও আপটার সদস্য হিসেবে তামাক ও মদজাতীয় ২৫টি পণ্য ছাড়া ভারতের বাজারে বাংলাদেশের সব পণ্য শুল্কমুক্ত ও কোটামুক্ত প্রবেশ সুবিধা পাচ্ছে।

মন্ত্রী বলেন, দেশের রপ্তানি বাণিজ্যের ৮৪ শতাংশ তৈরি পোশাক খাত থেকে আসে। বাংলাদেশ উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হলে বিভিন্ন ট্রেডিং স্কিমের অগ্রাধিকার বাজারসুবিধা হারিয়ে ১৭ দশমিক ৫ বিলিয়ন ডলারের রপ্তানি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে ভারতের সঙ্গে বাণিজ্য ঘাটতি ৯ হাজার ২৪৬ দশমিক ৪১ মিলিয়ন ডলার বলে মন্ত্রী উল্লেখ করেন। ওই সময়ে ভারতে রপ্তানি ১ হাজার ৮০২ দশমিক ১৭ মিলিয়ন ডলার এবং ভারত থেকে আমদানি ১১ হাজার ৪৮ দশমিক ৫৮ মিলিয়ন ডলার ছিল।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।