Web Analytics

ঢাকার ধামরাই থানায় যানবাহনের তীব্র সংকটে পুলিশ কাঙ্ক্ষিত জননিরাপত্তা সেবা দিতে পারছে না। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণআন্দোলনে থানার পাঁচটি পিকআপ ও একটি প্রিজন ভ্যান পুড়ে যাওয়ার পর থেকে এ সংকট দেখা দেয়। ৩০৪ বর্গকিলোমিটার আয়তনের এই থানায় ১৬টি ইউনিয়ন, একটি পৌরসভা ও ৪০৮টি গ্রাম রয়েছে, যেখানে প্রায় ছয় লাখের বেশি মানুষ বসবাস করে।

যানবাহনের অভাবে পুলিশ নিয়মিত টহল, জরুরি অভিযান ও অপরাধী গ্রেপ্তার কার্যক্রম পরিচালনা করতে পারছে না। একই সঙ্গে ভিআইপি প্রটোকল ও অন্যান্য দায়িত্ব পালনে বাধা সৃষ্টি হচ্ছে। ফলে এলাকায় মাদক ব্যবসা, চুরি, ছিনতাই ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধ বেড়ে যাচ্ছে।

থানার ওসি নাজমুল হুদা খান জানান, যানবাহন স্বল্পতার কারণে কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে। তিনি বলেন, প্রতিরাতে স্থানীয়ভাবে লেগুনা ও সিএনজি ভাড়া করে নয়টি পুলিশ টিম টহলে রাখা হয়, তবে পর্যাপ্ত যানবাহন পেলে সেবার মান আরও উন্নত করা সম্ভব হতো।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।