Web Analytics

সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান আবুধাবিতে কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জসিম আল থানির সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে তারা ইরানের হামলা থেকে আমিরাতের জনগণকে সুরক্ষায় নেওয়া সব পদক্ষেপের প্রতি সংহতি ও সমর্থন জানান।

বৈঠকে আঞ্চলিক পরিস্থিতি, আন্তর্জাতিক নিরাপত্তা ও স্থিতিশীলতা নিয়ে আলোচনা হয়। শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জসিম আল থানি সংযুক্ত আরব আমিরাতে বেসামরিক নাগরিক ও স্থাপনা লক্ষ্য করে চালানো ইরানি হামলার তীব্র নিন্দা জানান এবং দেশটির সার্বভৌমত্ব, নিরাপত্তা ও জনগণের সুরক্ষায় নেওয়া পদক্ষেপের প্রতি সমর্থন ব্যক্ত করেন।

এই বৈঠকের মাধ্যমে উপসাগরীয় দুই দেশের মধ্যে আঞ্চলিক হুমকির মুখে ঐক্য ও সহযোগিতা জোরদারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত হয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।