Web Analytics

বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা ও স্পেনের খেলোয়াড়দের সংঘর্ষ এবং টুর্নামেন্টজুড়ে বিভিন্ন শৃঙ্খলাভঙ্গের ঘটনায় ফিফার দেওয়া শাস্তির বিরুদ্ধে আপিলের প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। শুক্রবার ফিফার ডিসিপ্লিনারি কমিশন তদন্তের রায় প্রকাশ করে। এএফএ জানিয়েছে, খেলোয়াড় ও সংগঠনের ওপর দেওয়া নিষেধাজ্ঞা ও জরিমানার সিদ্ধান্ত পুনর্বিবেচনা চাওয়া হবে। প্রয়োজন হলে তারা স্পোর্টস আরবিট্রেশন কোর্টেও যেতে পারে।

ফাইনালের সংঘর্ষের ঘটনায় লিয়ান্দ্রো পারেদেস ১০ ম্যাচ, নাহুয়েল মোলিনা ৭ ম্যাচ এবং থিয়াগো আলমাদা ২ ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন। কোচ লিওনেল স্কালোনির স্টাফ সদস্য রবার্তো আয়ালাকে ৩ ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে। আর্জেন্টিনার এই চারজনের মোট নিষেধাজ্ঞা ২২ ম্যাচ। একই ঘটনায় স্পেনের গাভিকে এক ম্যাচ নিষিদ্ধ করেছে ফিফা। পারেদেস ও মোলিনাকে ৯০ হাজার ডলার করে এবং বাকি তিনজনকে ৩০ হাজার ডলার করে জরিমানা করা হয়েছে।

বৈষম্যমূলক স্লোগান ও অঙ্গভঙ্গি, ম্যাচ শুরুতে বিলম্ব, নিরাপত্তা প্রটোকল ভঙ্গ, মাঠে বস্তু নিক্ষেপ এবং অনুপযুক্ত বার্তা প্রদর্শনের অভিযোগও তদন্তে ছিল। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল জয়ের পর ‘মালভিনাস আর্জেন্টাইনস’ ব্যানার প্রদর্শনসহ আচরণবিধি লঙ্ঘনের জন্য এএফএকে প্রায় আড়াই লাখ ইউরো জরিমানা করা হয়েছে। পরের দুটি হোম ম্যাচে স্টেডিয়ামের ধারণক্ষমতার ৫০ শতাংশ দর্শক রাখার নির্দেশও দেওয়া হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।