Web Analytics

রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে জনসভা শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিদায় জানানোর সময় প্রটোকল বহির্ভূতভাবে স্পর্শ করার ঘটনায় বিভাগীয় কমিশনার ইউসুফ আলীকে স্ট্যান্ড রিলিজ বা ওএসডি করা হয়েছে। তাঁকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ঘটনার পর ওই রাতেই ইউসুফ আলী রাজশাহী ত্যাগ করেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখার উপসচিব জেতী প্রু স্বাক্ষরিত আদেশে মঙ্গলবার তাঁকে বদলির নির্দেশ দেওয়া হয়।

অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. রেজাউল আলম সরকারকে বিভাগীয় কমিশনারের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আখচাষিদের প্রণোদনা প্রদান ও জনসভায় প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠান শেষে তিনি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শাহ মখদুম বিমানবন্দর থেকে চট্টগ্রামের উদ্দেশে রওনা হন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।