Web Analytics

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যম পরিচালনায় কেবল নিয়ন্ত্রণমূলক নয়, বরং জবাবদিহিমূলক ও প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তুলতে হবে। রোববার সচিবালয়ে বেসরকারি টেলিভিশন চ্যানেলের সম্পাদক ও সংবাদ প্রধানদের সংগঠন টেলিভিশন এডিটরস কাউন্সিলের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন। তিনি গণমাধ্যম খাতে একটি স্বাধীন, দক্ষ ও গ্রহণযোগ্য কমিশন গঠনের ওপর গুরুত্বারোপ করেন।

মন্ত্রী বলেন, দেশে গণমাধ্যম ব্যবস্থাপনায় দীর্ঘদিন ধরে ধারণাগত ঘাটতি রয়েছে। মালিক, উদ্যোক্তা, সাংবাদিক ও সরকারের মধ্যে সমন্বিত চিন্তার অভাবের কারণে খাতটি ব্যক্তি প্রভাব ও বিনিয়োগের বলয়ে পরিচালিত হয়েছে। তিনি উল্লেখ করেন, সরকারও গণমাধ্যমের একটি অংশীজন, তাই দায়িত্ব পালনের পাশাপাশি অন্য অংশীজনদের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, অতীতে সরকারগুলো গণমাধ্যমকে নিয়ন্ত্রণের দৃষ্টিতে দেখায় অনিয়ম ও অস্বচ্ছতা তৈরি হয়েছে। গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীলতা নিশ্চিত করতে একটি কোয়াসি জুডিশিয়াল কমিশন গঠনের প্রস্তাব দেন তিনি, তবে সতর্ক করেন যেন এটি কোনো সরকারের রাজনৈতিক হাতিয়ার না হয়ে ওঠে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।