Web Analytics

পাকিস্তানের ইসলামাবাদে শুক্রবার অনুষ্ঠেয় শান্তি আলোচনার আগে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরানকে আর ইউরেনিয়াম সমৃদ্ধ করতে দেয়া হবে না, তবে চুক্তি হলে তাদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে। বুধবার ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

ট্রাম্প তার বার্তায় বলেন, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে এবং দাবি করেন, সেখানে একটি “অত্যন্ত ফলপ্রসূ সরকার পরিবর্তন” ঘটেছে। তিনি জানান, দুই দেশ মিলে মাটিতে চাপা পড়া সব পারমাণবিক বর্জ্য বা উপাদান সরিয়ে ফেলবে। ট্রাম্প আরও বলেন, ইরানকে শুল্ক ও নিষেধাজ্ঞা থেকে মুক্তি দেয়া হবে এবং যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ১৫টি পয়েন্টের অনেকগুলোতেই ইতিমধ্যে ঐকমত্য হয়েছে।

এই ঘোষণা ইসলামাবাদে আসন্ন শান্তি আলোচনার প্রাক্কালে এসেছে, যেখানে ইরানের পারমাণবিক কার্যক্রম গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।