Web Analytics

রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বৃহস্পতিবার শুরু হয়েছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক পর্যটন আয়োজন বাংলাদেশ ট্রাভেল মার্ট ২০২৬। বাংলাদেশ আউটবাউন্ড ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন, বোটোয়া, আয়োজিত এই মার্ট আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। এতে দেশি-বিদেশি ট্যুর অপারেটর, ট্রাভেল এজেন্সি, এয়ারলাইনস, ডেস্টিনেশন ম্যানেজমেন্ট কোম্পানি, পর্যটন সংস্থা ও ভ্রমণসেবা প্রতিষ্ঠান অংশ নিয়েছে।

মেলার স্টলগুলোতে দেশ-বিদেশের গন্তব্যভিত্তিক ট্যুর প্যাকেজ, এয়ার টিকিট, হোটেল ও রিসোর্ট বুকিং, ভিসা সেবা এবং অন্যান্য ভ্রমণসুবিধার বিশেষ অফার তুলে ধরা হচ্ছে। দর্শনার্থীরা পছন্দের গন্তব্যের তথ্য নেওয়ার পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের সেবা ও অফার যাচাই করছেন। আয়োজকদের হিসাবে, প্রায় ১০০ প্রদর্শক ও ৬০ জন ট্রেড বায়ার অংশ নিচ্ছেন এবং তিন দিনে প্রায় ১৫ হাজার দর্শনার্থীর সমাগম হতে পারে।

আয়োজনটির অন্যতম আকর্ষণ অনলাইন প্রি-শিডিউলড অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থায় বিটুবি বায়ার-সেলার বৈঠক। বোটোয়া বলেছে, এটি নতুন ব্যবসায়িক যোগাযোগ, সেবা বিনিময়, চুক্তির সম্ভাবনা ও দীর্ঘমেয়াদি অংশীদারত্বের সুযোগ তৈরি করবে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ড. প্রকাশ কান্তি চৌধুরী মার্টের উদ্বোধন করেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।