সুইজারল্যান্ডে পাকিস্তানি মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকের সময় সাংবাদিকরা ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে উদ্দেশ্য করে কোনো বার্তা আছে কি না জানতে চাইলে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স উত্তর দিতে অস্বীকৃতি জানান। লুসার্নের কাছে বুর্গেনস্টক রিসোর্টে অনুষ্ঠিত এই বৈঠকে তিনি পাকিস্তানি প্রতিনিধিদলকে উপস্থিতির জন্য ধন্যবাদ জানান, তবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেননি। দিনের পরবর্তী সময়ে তার ইরানি কর্মকর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা রয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে ট্রাম্প প্রশাসন লেবাননে ইসরাইলের সামরিক অভিযান নিয়ে ক্রমবর্ধমান অসন্তোষ প্রকাশ করেছে। ওয়াশিংটনের মতে, ইসরাইল ও হিজবুল্লাহর সংঘাত তেহরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতি ও কূটনৈতিক প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করছে। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ভ্যান্স স্বীকার করেন যে ইরান যুদ্ধ বন্ধের লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যে কৌশলগত মতপার্থক্য থাকতে পারে।
বিশ্লেষকদের মতে, ভ্যান্সের সাম্প্রতিক মন্তব্যগুলো ওয়াশিংটন ও তেল আবিবের মধ্যে মধ্যপ্রাচ্য সংকট মোকাবিলার কৌশল নিয়ে মতভেদের ইঙ্গিত দিচ্ছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।