Web Analytics

শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজিতে উইন্টার ও সামার ২০২৭ সেশনের ভর্তি কার্যক্রমকে কেন্দ্র করে ভর্তি মেলা শুরু হয়েছে। বুধবার সকাল থেকে রাজধানীর উত্তরা ১৭ নম্বর সেক্টরে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে শুরু হওয়া ১৫ দিনব্যাপী এ মেলা চলবে আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শিক্ষার্থী, অভিভাবক ও সবার জন্য মেলা উন্মুক্ত থাকবে।

সকাল ১১টায় ফিতা কেটে মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান অধ্যাপক শিল্পী মোস্তাফিজুল হক। এ সময় উপাচার্য প্রফেসর ড. মো. শাহ-ই-আলম, রেজিস্ট্রার ড. পাড় মশিয়ূর রহমান এবং বিভিন্ন শাখার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মেলায় আগতরা ক্যাম্পাস পরিদর্শনের পাশাপাশি শিক্ষক ও একাডেমিক সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে প্রোগ্রামের ক্যারিয়ার সম্ভাবনা, পাঠদান পদ্ধতি, কারিকুলাম, ইন্ডাস্ট্রি সংযোগ ও ক্রেডিট ট্রান্সফার সম্পর্কে জানতে পারছেন।

মেলায় ফলাফলের ভিত্তিতে বৃত্তি, ভর্তি ফিতে ৫০ শতাংশ ওয়েভার এবং প্রথম সেমিস্টারের টিউশন ফিতে অতিরিক্ত ১০ শতাংশ ওয়েভার দেওয়া হচ্ছে। উদ্বোধনী দিনে ক্যারিয়ার সেশন, ফ্ল্যাশমব ও সেলফি বুথের আয়োজন ছিল। মেলার রেফারেন্সে অংশগ্রহণকারীরা বিশ্ববিদ্যালয়ের যেকোনো বাসে যাতায়াত করতে পারবেন। বিশ্ববিদ্যালয়টি পাঁচটি অনুষদের অধীনে ৩১টি স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তি নিচ্ছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।