Web Analytics

ভারতের পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) শনিবার ভোরে নদিয়ার শান্তিপুর বাইপাস সংলগ্ন এলাকা থেকে ফিলিপ সাংমাকে গ্রেপ্তার করেছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যা মামলার আসামিদের পালাতে সহায়তার অভিযোগে তাকে আটক করা হয়। ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, এর আগে ৭ মার্চ বনগাঁও সীমান্ত এলাকা থেকে ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেনকে গ্রেপ্তারের পর তাদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে ফিলিপকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফিলিপ জানান, তিনি দীর্ঘদিন ধরে টাকার বিনিময়ে সীমান্ত পারাপারের কাজ করতেন। হাদি হত্যার পর বাংলাদেশ পুলিশের চাপ বাড়লে তিনি ভারতে পালিয়ে আসেন এবং পরে ফয়সাল ও আলমগীরের সঙ্গে যোগাযোগ রেখে বাংলাদেশে ফেরার পরিকল্পনা করছিলেন। তবে তাদের গ্রেপ্তারের পর চাপ বাড়ায় তিনি ধরা পড়েন।

গত ১২ ডিসেম্বর ঢাকার পল্টনের বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেলে থাকা দুষ্কৃতিকারীরা হাদিকে গুলি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে মারা যান।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।