Web Analytics

চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নিরাপদ কর্মপরিবেশ ও সহকর্মীর ওপর হামলার বিচার দাবিতে ইন্টার্ন চিকিৎসকরা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন। বৃহস্পতিবার (২১ মে) রাত থেকে এ কর্মবিরতি শুরু হয় এবং শুক্রবার বিকেল পর্যন্ত কোনো ইন্টার্ন চিকিৎসক চিকিৎসা সেবা দেননি।

জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ডা. এশফাকুল ইসলাম নামের এক ইন্টার্ন চিকিৎসক সন্ধ্যাকালীন ডিউটি শেষে বাসায় ফেরার পথে চন্দগাঁও আবাসিক এলাকার প্রবেশমুখে হামলার শিকার হন। এতে তিনি গুরুতর আহত হন এবং তার মোবাইল ফোন ভাঙচুর করা হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সহপাঠীরা প্রাথমিক চিকিৎসা দেন। এ ঘটনায় চন্দগাঁও থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে, যেখানে নবম ব্যাচের কয়েকজন শিক্ষার্থীকে অভিযুক্ত করা হয়েছে।

হাসপাতালের অধ্যক্ষ প্রফেসর ডা. মুহাম্মদ মুসলিম উদ্দীন সবুজ জানান, ঘটনাটি তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে এবং প্রতিবেদন পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, হাসপাতালের চিকিৎসা কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।