Web Analytics

প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার মোংলা, খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন, তিনি সকাল ৯টায় ঢাকা থেকে হেলিকপ্টারে মোংলায় যাবেন এবং সেখান থেকে সড়কপথে খুলনায় যাবেন। মোংলায় প্রধানমন্ত্রীর দুটি এবং খুলনায় একটি নির্ধারিত কর্মসূচি রয়েছে।

সফরকালে প্রধানমন্ত্রী বাগেরহাট জেলা সদরে হযরত খান জাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। খুলনা স্টেডিয়ামে তিনি নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করবেন। সারা দেশে তৃণমূল পর্যায় থেকে প্রতিভা অন্বেষণে ক্রীড়া মন্ত্রণালয় এ অনুষ্ঠানের আয়োজন করেছে।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে খুলনা মহানগর পরিচ্ছন্ন ও সাজসজ্জা করা হয়েছে। জেলা স্টেডিয়াম ও আশপাশের সড়কে ব্যানার-ফেস্টুন এবং দেয়ালে খুলনার ইতিহাস-ঐতিহ্যভিত্তিক গ্রাফিতি আঁকা হয়েছে। তবে স্বাগত তোরণ, বিলবোর্ড ও নেতাকর্মীদের লাগানো ফেস্টুন সরিয়ে ফেলা হয়েছে। নগরজুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা বসানো হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।