Web Analytics

ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের গবেষণা ও প্রকাশনা সেল বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে। সোমবার রাজধানীর মোহাম্মাদপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এতে সেলটির কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং দেশের বরেণ্য আলেমদের জীবন, কর্ম ও অবদান সংরক্ষণের বিষয় নিয়ে আলোচনা হয়।

সাক্ষাতে গবেষণা, তথ্য সংগ্রহ, প্রকাশনা এবং ইসলামী জ্ঞান ও ঐতিহ্য সংরক্ষণের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় হয়। মাওলানা মুহাম্মাদ মামুনুল হক সংগঠনের গবেষণা ও প্রকাশনা কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার জন্য পরামর্শ ও দিকনির্দেশনা দেন। দেশের বরেণ্য আলেম ও ইসলামী ব্যক্তিত্বদের জীবন, কর্ম, অবদান ও স্মৃতি সংরক্ষণের প্রয়োজনীয়তার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

উপস্থিত ছিলেন গবেষণা ও প্রকাশনা সেলের সম্পাদক মাওলানা ত্বহা মাহমুদ, সহসম্পাদক মাওলানা শারাফাত শরীফ, ঢাকা মহানগর উত্তরের সহসাংগঠনিক সম্পাদক মাওলানা ফারহান আব্দুল্লাহ, মোহাম্মাদপুর থানার সদস্য মাওলানা ছানাউল্লাহ দিদার ও মাওলানা সালাউদ্দিন মাসরুর। প্রতিনিধিরা দিকনির্দেশনার জন্য কৃতজ্ঞতা জানান এবং আলেম-ওলামা ও ইসলামী ব্যক্তিত্বদের জীবন-কর্ম নিয়ে গবেষণা ও প্রকাশনা অব্যাহত রাখার কথা বলেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।