Web Analytics

নেত্রকোনায় অনলাইনে জুয়া খেলার অভিযোগে পৃথক অভিযানে তিনজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার বিকেলে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্যটি নিশ্চিত করেন। নেত্রকোনা পৌরসভা ও পূর্বধলা থানা এলাকায় পরিচালিত অভিযানে জুয়ায় ব্যবহৃত তিনটি মোবাইল ফোন এবং প্রমাণ হিসেবে ১৫০ পাতার স্ক্রিনশট জব্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ৫ মিনিটে নেত্রকোনা পৌরসভার কাটলী ব্রিজ এলাকার পূর্ব পাশে একটি মুদিদোকানে অভিযান চালিয়ে তৌহিদ হাসান খান ওরফে রকিব (৪২) এবং মো. রিপুল উদ্দিন (২৪)কে আটক করা হয়। তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন ও ১৩৬ পাতার স্ক্রিনশট জব্দ করা হয়। এ ঘটনায় নেত্রকোনা মডেল থানায় জুয়া প্রতিরোধ আইনে মামলা হয়েছে।

একই দিন রাত ১০টা ২০ মিনিটে পূর্বধলা থানা এলাকায় নেত্রকোনা-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে বসে অনলাইনে জুয়া খেলার সময় মো. রাজিব মিয়া (৪০)কে আটক করা হয়। তাঁর কাছ থেকে একটি মোবাইল ফোন ও ১৪ পাতার স্ক্রিনশট জব্দ করা হয়েছে। এ ঘটনায় পূর্বধলা থানায় মামলা হয়েছে এবং তিন আসামিকেই শুক্রবার জেলা আদালতে সোপর্দ করা হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।