Web Analytics

টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং ২০২৭-এ বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যৌথভাবে দ্বিতীয় হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকীটির অফিসিয়াল ওয়েবসাইটে বুধবার প্রকাশিত তালিকায় রাবি ১০০১ থেকে ১২০০ বৈশ্বিক ক্যাটাগরিতে স্থান পেয়েছে। টানা চতুর্থবারের মতো আন্তর্জাতিক এ তালিকায় জায়গা করে নিয়েছে বিশ্ববিদ্যালয়টি।

১১৮টি দেশের ২ হাজার ২৯৭টি বিশ্ববিদ্যালয়ের পারফরম্যান্স মূল্যায়ন করে এই র‌্যাঙ্কিং করা হয়েছে। শিক্ষার গুণগত মান, শিক্ষক-শিক্ষার্থী অনুপাত, গবেষণার উৎকর্ষ, সাইটেশন, আন্তর্জাতিক শিক্ষার্থীর উপস্থিতি ও শিল্পসংযোগ মূল্যায়নের মানদণ্ড ছিল। এবার বাংলাদেশ থেকে মোট ৩৫টি বিশ্ববিদ্যালয় তালিকায় স্থান পেয়েছে। রাবির গবেষণা পরিবেশের স্কোর ৯.৯ থেকে বেড়ে ১২.১, গবেষণার মান ৭৭ থেকে ৭৭.৯ এবং আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি ৪২ থেকে ৪২.৩ হয়েছে।

তবে শিল্পক্ষেত্রের সঙ্গে সহযোগিতা সূচকে রাবির স্কোর ২২.১ থেকে ২২ এবং শিক্ষা সূচকে ১৬.৫ থেকে ১৫.৭-এ নেমেছে। ৮০১ থেকে ১০০০ ক্যাটাগরিতে এআইইউবি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও নর্থ সাউথ ইউনিভার্সিটি যৌথভাবে দেশের শীর্ষে রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ও গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় গত বছরের তুলনায় এবার পিছিয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।