Web Analytics

জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি আগামী স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। দলটি বাংলাদেশের প্রতিটি ইউনিয়ন থেকে ওয়ার্ড পর্যন্ত সমর্থিত প্রার্থী দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছে। বৃহস্পতিবার দলের কার্যালয়ে সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য দেন এনসিপির মুখ্য সংগঠক, উত্তরাঞ্চল, সারজিস আলম।

সারজিস আলম বলেন, স্থানীয় নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক শক্তি বাড়াতে এনসিপি মাঠপর্যায়ে দ্রুত কাজ করছে। আগামী নভেম্বরের মধ্যে দেশের সব ইউনিয়নে আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্য নিয়ে দলটি এগোচ্ছে। তিনি জানান, ইতোমধ্যে ১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী দেওয়া হয়েছে। সেপ্টেম্বরের মধ্যে আরও ১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করা হবে।

পাঁচটি সিটি কর্পোরেশনে প্রার্থী ঘোষণা করা হয়েছে বলেও জানান সারজিস আলম। বাকি সিটি কর্পোরেশনগুলোর প্রার্থীর নাম সেপ্টেম্বরের মধ্যে প্রকাশের কথা রয়েছে। দেশে প্রায় ৪ হাজার ৬০০ ইউনিয়ন রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে এনসিপি-সমর্থিত প্রার্থীদের নাম নভেম্বরের মধ্যে ঘোষণার প্রস্তুতি চলছে। আগামী স্থানীয় নির্বাচনে দলটি এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে তিনি জানান।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।