Web Analytics

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর চলতি ২০২৫-২৬ অর্থবছরের বকেয়া ও হাল সনের ভূমি উন্নয়ন কর দ্রুত পরিশোধের নির্দেশ দিয়েছে। অধিদপ্তরের অর্থ-রাজস্ব বিভাগের সহকারী পরিচালক সেলিনা আখতার স্বাক্ষরিত এক জরুরি পত্রে বুধবার মাঠ পর্যায়ের সব দপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী অধিদপ্তরাধীন সব প্রতিষ্ঠানকে কোড ৩৮২১১০২ অনুযায়ী ভূমি উন্নয়ন কর পরিশোধ নিশ্চিত করতে হবে। বিভাগীয় উপপরিচালকের কার্যালয়, জেলা প্রাথমিক শিক্ষা অফিস, প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট (পিটিআই), উপজেলা ও থানা শিক্ষা অফিস এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে চলতি অর্থবছরের বরাদ্দ থেকে বকেয়া ও চলতি বছরের কর পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে।

অধিদপ্তর জানিয়েছে, সরকারি সম্পদের সঠিক ব্যবস্থাপনা ও আর্থিক শৃঙ্খলা বজায় রাখতে কর সময়মতো পরিশোধ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত পদক্ষেপ নিতে বলা হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।