Web Analytics

বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশের সড়ক ও রেলপথে চলমান অব্যবস্থাপনা, দুর্ঘটনার বৃদ্ধি এবং সাধারণ মানুষের ভোগান্তি নিয়ে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে। ২২ মার্চ ২০২৬, রোববার এক বিবৃতিতে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, একের পর এক সড়ক ও রেল দুর্ঘটনায় বহু প্রাণহানি প্রমাণ করে যে পরিবহন খাতে চরম নৈরাজ্য ও অব্যবস্থাপনা বিরাজ করছে।

তিনি সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলমকে এই পরিস্থিতির জন্য দায়ী করে বলেন, তার অবহেলা, অদক্ষতা ও দায়িত্বহীনতার কারণে সাধারণ মানুষ নিরাপদ চলাচলের নিশ্চয়তা হারিয়েছে। তিনি অভিযোগ করেন, সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলো নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। নিয়মিত তদারকির অভাব, ফিটনেসবিহীন যানবাহন, দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা ও রেলক্রসিংয়ে নিরাপত্তার ঘাটতি মিলিয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে।

মিয়া গোলাম পরওয়ার কুমিল্লায় ২২ মার্চ রাত ৩টায় ট্রেন-বাস সংঘর্ষে ১২ জন নিহত ও অন্তত ১০ জন আহত হওয়ার ঘটনায় শোক প্রকাশ করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচারের দাবি করেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।