Web Analytics

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির নেতৃত্বে লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) আগামী সপ্তাহের নিম্নকক্ষ নির্বাচনে বড় জয়ের পথে রয়েছে বলে স্থানীয় পত্রিকা আসাহির এক জরিপে দেখা গেছে। ২ ফেব্রুয়ারি প্রকাশিত জরিপ অনুযায়ী, এলডিপি ৪৬৫ আসনের মধ্যে ২৩৩ আসনের চেয়ে অনেক বেশি আসন পেতে পারে, যা তাদের বর্তমান ১৯৮ আসনের তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি। জোটসঙ্গী জাপান ইনোভেশন পার্টি (ইশিন) সহ শাসক জোটের আসনসংখ্যা ৩০০ পর্যন্ত পৌঁছাতে পারে, যা তাকাইচির নেতৃত্বকে আরও শক্তিশালী করবে।

মিতসুবিশি ইউএফজে মর্গ্যান স্ট্যানলি সিকিউরিটিজের সিনিয়র বন্ড স্ট্র্যাটেজিস্ট কাইসুকে তসুরুতা বলেছেন, এলডিপির বড় জয়ের ফলে তাকাইচি তার ভোগব্যয় বৃদ্ধি ও কর হ্রাসের মতো ‘প্রো-অ্যাকটিভ’ অর্থনৈতিক নীতি অব্যাহত রাখতে পারবেন। প্রধান বিরোধী দল সেন্ট্রিস্ট রিফর্ম অ্যালায়েন্স তাদের ১৬৭ আসনের অর্ধেক হারানোর আশঙ্কায় রয়েছে।

গত মাসে তাকাইচি সংসদ ভেঙে ৮ ফেব্রুয়ারি নির্বাচন ঘোষণা করেন, যাতে অর্থনৈতিক সম্প্রসারণমূলক নীতির অনুমোদন নেওয়া যায়। তবে খাবারের ওপর ৮ শতাংশ কর দুই বছরের জন্য স্থগিতের ঘোষণার পর বাজারে ধস নামে এবং ঋণ ও আর্থিক শৃঙ্খলা নিয়ে উদ্বেগ দেখা দেয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।