Web Analytics

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং আবদুল্লাহ ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিক্টে হুথিদের হামলায় আরামকো টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন একাধিক প্রত্যক্ষদর্শী। একজন প্রত্যক্ষদর্শী এএফপিকে বলেন, টাওয়ারটিতে হামলা হয়েছে—এ বিষয়ে তিনি নিশ্চিত। আরও দুজন ভবনটির ক্ষয়ক্ষতি দেখেছেন বলে নিশ্চিত করেছেন। এ ঘটনায় সৌদি সরকারের তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এক প্রত্যক্ষদর্শীর ভাষ্য অনুযায়ী, আরামকো টাওয়ারের কয়েকটি তলা ক্ষতিগ্রস্ত হয়েছে। ভবনটির কাঁচ ভেঙে চুরমার হয়ে গেছে এবং বাইরের অংশের কিছু জায়গায় দৃশ্যমান ক্ষতি হয়েছে। কিং আবদুল্লাহ ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিক্ট সৌদি আরবের চলমান অর্থনৈতিক ও সামাজিক সংস্কার কর্মসূচির অন্যতম দৃশ্যমান নিদর্শন।

এ এলাকায় সুউচ্চ কাঁচের ভবন, বিলাসবহুল দোকান ও সবুজ এলাকা রয়েছে। সেখানে আবাসিক ভবন এবং একটি বড় মেট্রো স্টেশনও আছে, যেখানে সকালের ব্যস্ত সময়ে বহু মানুষের সমাগম ঘটে। ইয়েমেনের সংঘাত সাময়িকভাবে যুদ্ধবিরতিতে থামলেও জুলাইয়ে তা ভেঙে যায়। এরপর সৌদি আরব ও হুথিদের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।