Web Analytics

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাথমিক বেসরকারি ফলাফলে গাইবান্ধা-৫ (সাঘাটা–ফুলছড়ি) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. আব্দুল ওয়ারেছ বিজয়ী হয়েছেন। তিনি দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে ৮৭ হাজার ৯১৩ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মো. ফারুক আলম সরকার ধানের শীষ প্রতীক নিয়ে ৭২ হাজার ৭৪১ ভোট পেয়ে দ্বিতীয় হন। আব্দুল ওয়ারেছ ১৫ হাজার ১৭২ ভোটের ব্যবধানে বিজয় নিশ্চিত করেন।

এই আসনে মোট ভোটার ছিলেন ৩ লাখ ৮১ হাজার ৭৫৩ জন, যার মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮৯ হাজার ৭৯৬ জন এবং নারী ভোটার ১ লাখ ৯১ হাজার ৯৫৪ জন। প্রায় ৫৭ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। প্রশাসনের তথ্যমতে, দিনব্যাপী শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় এবং আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

তবে এটি প্রাথমিক বেসরকারি ফলাফল। চূড়ান্ত ফলাফল বাংলাদেশ নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।