Web Analytics

চাঁদপুর-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বিএনপি সরকারের নতুন মন্ত্রিসভায় শপথগ্রহণের জন্য ডাক পেয়েছেন। মঙ্গলবার সকালে তিনি নিজেই গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন। আজ বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে।

এর আগে সকাল ১০টা ৪০ মিনিটে ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত বিএনপি সংসদ সদস্যরা সংসদ ভবনের শপথকক্ষে শপথ নেন। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন শপথবাক্য পাঠ করান। তবে বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি। মিলন ধানের শীষ প্রতীকে চাঁদপুর-১ (কচুয়া) আসনে বিজয়ী হন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভূমিধস জয়ের পর দলের চেয়ারম্যান তারেক রহমান আজ নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।