Web Analytics

উত্তর আলজেরিয়ায় সেতিফ থেকে রাজধানী আলজিয়ার্সগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে অন্তত ২৭ জন নিহত এবং ৩৯ জন আহত হয়েছেন। শুক্রবার আলজিয়ার্স থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরের এল কারমা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ সেদ্দিক আইত মেসাউদেনে হতাহতদের তথ্য নিশ্চিত করেছেন।

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় সময় সকাল ৯টা ৪০ মিনিটে সিভিল প্রোটেকশন সংস্থার উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে পাঠায়। মন্ত্রী জানান, বহু আহতের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। প্রধানমন্ত্রী সিফি ঘরিয়েব বুমেরদেস বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন কয়েকজন আহতকে দেখতে গেছেন বলে এননাহার টিভি জানিয়েছে।

প্রেসিডেন্ট আবদেলমাজিদ তেব্বুন দেশজুড়ে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন। তিনি দায়িত্বজ্ঞানহীন চালক ও সংশ্লিষ্টদের সড়কের অপরাধী ও সন্ত্রাসী বলে উল্লেখ করে তদন্ত শেষে কঠোর আইনি ব্যবস্থার কথা বলেছেন। বাসটি কেন সড়ক থেকে ছিটকে পড়েছে, তা নিশ্চিত নয়; এ নিয়ে তদন্ত শুরু হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।