মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ভেনামি চিংড়ি আগামী দিনে বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বুধবার রাতে কক্সবাজারের কলাতলীতে নিরিবিলি মৎস্য হ্যাচারি, সরকারি কাঁকড়া হ্যাচারি এবং উখিয়ার নিরিবিলি তেলাপিয়া হ্যাচারি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, ভেনামি চিংড়ির উৎপাদন প্রক্রিয়া সরেজমিনে পরিদর্শন করা হয়েছে এবং তিনি বিশ্বাস করেন, এই খাত রপ্তানি আয় বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে বড় ভূমিকা রাখবে। তিনি বলেন, এই শিল্প বাংলাদেশের উন্নয়নের জন্য অত্যন্ত সম্ভাবনাময় এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার এর বিকাশে সব ধরনের সহযোগিতা দিচ্ছে। প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় দেশের উদ্যোক্তাদের জন্য ভেনামি চিংড়ি চাষ উন্মুক্ত করা হয়েছে।
তিনি আরও জানান, যারা নতুন করে ভেনামি চিংড়ি চাষে আগ্রহী, তাদের সরকার নীতি ও কারিগরি সহায়তা দেবে। সরকার মৎস্য খাতের আধুনিকায়ন ও বৈচিত্র্য আনয়নে বদ্ধপরিকর।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।