Web Analytics

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, ইসরাইল তার নিরাপত্তা সমস্যা কেবল হত্যাযজ্ঞ চালিয়ে সমাধান করতে পারবে না। নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি ইসরাইলি নেতাদের সমালোচনা করেন, যারা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ইরান-ইসরাইল যুদ্ধ অবসানের লক্ষ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন। এর আগের দিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এই চুক্তিতে সই করেন, যদিও ইসরাইলি নেতারা যুক্তরাষ্ট্রকে যুদ্ধ চালিয়ে যেতে চাপ দিচ্ছিলেন।

ভ্যান্স ইসরাইলকে আলোচনার সুযোগ দেওয়ার আহ্বান জানান এবং যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের অনুরোধ করেন। তিনি এই চুক্তিকে মার্কিন জনগণের জন্য একটি “বিজয়” হিসেবে উল্লেখ করেন, যেখানে হরমুজ প্রণালি খুলে দেওয়া, ইরানি বন্দরের ওপর থেকে মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার এবং লেবাননসহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের কিছু ডেমোক্র্যাট ও রিপাবলিকান নেতা দাবি করেছেন, এই চুক্তি তেহরানের পক্ষে গেছে।

চুক্তিতে ইরানের জ্বালানি খাতের নিষেধাজ্ঞা প্রত্যাহার ও ৩০০ বিলিয়ন ডলারের পুনর্গঠন তহবিল গঠনের কথা বলা হয়েছে, তবে ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।