Web Analytics

সীমান্ত সংঘর্ষ ও কূটনৈতিক অচলাবস্থার মধ্যে পাকিস্তান ও আফগানিস্তানের তালেবান সরকারের মধ্যে মধ্যস্থতা করতে যাচ্ছে ইরান। আগামী ১৬ ও ১৭ ডিসেম্বর তেহরানে এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। এর মাধ্যমে দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা কমানোর নতুন প্রচেষ্টা শুরু হচ্ছে।

‘ইসলামাবাদ পোস্ট’-এর প্রতিবেদনে বলা হয়েছে, দোহা, ইস্তাম্বুল ও জেদ্দায় আগের আলোচনাগুলো ফলপ্রসূ না হওয়ায় এবার এটিকে সবচেয়ে বড় কূটনৈতিক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। পাকিস্তানের আফগানিস্তানবিষয়ক বিশেষ দূত মুহাম্মদ সাদিক ইসলামাবাদের প্রতিনিধিত্ব করবেন। কূটনৈতিক সূত্রে জানা গেছে, চীন ও রাশিয়াও এই বৈঠকে অংশ নিতে পারে, যা আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে বড় শক্তিগুলোর উদ্বেগকে প্রতিফলিত করে।

বিশ্লেষকদের মতে, ইরানের এই উদ্যোগ দক্ষিণ ও মধ্য এশিয়ার নিরাপত্তা পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। বৈঠকের ফলাফল আঞ্চলিক সহযোগিতা ও সীমান্ত নিরাপত্তার ভবিষ্যৎ নির্ধারণে ভূমিকা রাখবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।