Web Analytics

ঢাকা-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন আসন্ন ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। ২৪ জানুয়ারি রাজধানীর ওয়ারী ৩৮ নম্বর ওয়ার্ডে এক পথসভায় তিনি বলেন, তিনি দেশ ও জাতির কল্যাণে জীবন উৎসর্গ করেছেন এবং জনগণের জন্য কাজ করার সুযোগ চান। এলাকাবাসীর সন্তান ও ভাই হিসেবে তিনি তাদের পাশে থেকে এলাকার উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

ইশরাক হোসেন তার বক্তব্যে এলাকায় তীব্র গ্যাস সংকট, ভঙ্গুর সড়ক, বর্জ্য ব্যবস্থাপনার অভাব ও পরিবেশ দূষণের মতো সমস্যাগুলোর কথা তুলে ধরেন। তিনি নির্বাচিত হলে এসব সমস্যা সমাধানে অগ্রাধিকার ভিত্তিতে পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেন। এছাড়া তিনি অবৈধ স্থাপনা, মাদক বিস্তার ও যানজট নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়ার কথা বলেন এবং বাস রুট র‌্যাশনালাইজেশনের গুরুত্ব উল্লেখ করেন।

তিনি অতীতের আন্দোলন-সংগ্রামের স্মৃতি তুলে ধরে বলেন, জনগণের সঙ্গে একত্রে থেকে একটি বাসযোগ্য নগরী গড়ে তুলতে চান। এ সময় তিনি তার পিতা ও সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।