Web Analytics

ঢাকার মাদানী এভিনিউয়ে অবস্থিত ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল বুধবার বিশেষায়িত ক্রিটিক্যাল কেয়ার সুবিধা চালু করেছে। এর মধ্যে রয়েছে দেশের প্রথম পরিবেশবান্ধব গ্রিন গ্যাস্ট্রো-লিভার, সার্জিক্যাল ও ট্রান্সপ্লান্ট আইসিইউ। নতুন ব্যবস্থায় ২৫টি পৃথক কেবিনে ২৫টি শয্যা রয়েছে; পাশাপাশি চালু হয়েছে সার্জিক্যাল এইচডিইউ।

জটিল গ্যাস্ট্রো-লিভার রোগ ও বড় অস্ত্রোপচারের রোগীদের জন্য ১৪ শয্যার গ্যাস্ট্রো-লিভার ও সার্জিক্যাল আইসিইউ করা হয়েছে। পৃথক কেবিন সংক্রমণ ছড়িয়ে পড়ার ঝুঁকি কমাতে এবং নিবিড় পরিচর্যা নিশ্চিত করতে সহায়ক হবে। লিভার ট্রান্সপ্লান্ট ও ট্রান্সপ্লান্ট-পরবর্তী রোগীদের জন্য ছয় শয্যার স্বতন্ত্র ট্রান্সপ্লান্ট আইসিইউতে নিজস্ব ওয়াশরুম, পৃথক হেপা ফিল্টার ও নিয়ন্ত্রিত বায়ু পরিশোধন ব্যবস্থা রয়েছে।

গ্রিন আইসিইউ উদ্যোগে স্বাস্থ্যকর পরিবেশ, উন্নত বায়ু নিয়ন্ত্রণ ও বিদ্যুৎ সাশ্রয়ী ব্যবস্থাপনায় গুরুত্ব দেওয়া হয়েছে। সার্বক্ষণিক বায়ু পরিশোধন ও দিনের আলো প্রবেশের ব্যবস্থাও রাখা হয়েছে। এছাড়া পাঁচ শয্যার সার্জিক্যাল এইচডিইউতে আইসিইউ-নির্ভরতা তুলনামূলক কম রোগীদের নিবিড় পর্যবেক্ষণ ও বিশেষায়িত চিকিৎসাসেবা দেওয়া হবে বলে হাসপাতাল জানিয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।