Web Analytics

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, তারেক রহমান বাংলাদেশে তৃণমূলের রাজনীতির সূচনা করেছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত সারা দেশের হাটে-মাঠে গিয়ে তিনি তরুণ সমাজকে সংগঠিত করেন। বুধবার বাংলা একাডেমি প্রাঙ্গণে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত জিয়া স্মৃতি বইমেলা-২০২৬-এর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মঈন খান বলেন, তারেক রহমানের ওই সংগঠনী কার্যক্রমের ফলেই আজকের বিএনপি রূপান্তরিত হয়েছে। তিনি প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শৃঙ্খলা, সততা ও জনগণের সেবার ধারক হিসেবে উল্লেখ করেন। জিয়াউর রহমানের জাতীয়তাবাদের ধারক-বাহক হিসেবে মানুষের সেবা অব্যাহত রাখার কথাও বলেন তিনি।

মন্ত্রী বইয়ের ইতিহাস, স্ক্রল, কোডেক্স, ছাপাখানা ও ই-বুকের প্রসঙ্গ তুলে বই ও পাঠাভ্যাসের গুরুত্বের কথা বলেন। নতুন প্রযুক্তির কারণে অনেক বুকশপ বন্ধ হয়ে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। লাইব্রেরিকে জ্ঞানের সম্ভার আখ্যা দিয়ে তিনি বলেন, লেখাপড়া ছাড়া কোনো জাতি গৌরব অর্জন করতে পারে না। অনুষ্ঠানে শামা ওবায়েদ ইসলাম ও নিলুফার চৌধুরীও বক্তব্য দেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।