Web Analytics

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, ইরানের সঙ্গে সমঝোতা না হলে যুক্তরাষ্ট্র কঠিন পথে হাঁটবে। মঙ্গলবার ইসরায়েলের টেলিভিশন চ্যানেল ১২–কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, হয় একটি চুক্তি হবে, নতুবা আগের মতো কঠিন পদক্ষেপ নিতে হবে। তিনি আরও জানান, আগামী সপ্তাহে দ্বিতীয় দফার আলোচনার সম্ভাবনা রয়েছে।

ইরানের পারমাণবিক কর্মসূচি ও সাম্প্রতিক বিক্ষোভ দমনের ঘটনাকে ঘিরে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা বাড়ছে। তেহরান জানিয়েছে, তারা কেবল পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা করবে এবং ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার ত্যাগ করবে না। অ্যাক্সিওস ও চ্যানেল ১২ জানিয়েছে, ট্রাম্প মধ্যপ্রাচ্যে দ্বিতীয় একটি বিমানবাহী রণতরি পাঠানোর বিষয়টি বিবেচনা করছেন। তিনি বলেন, একটি নৌবহর ইতিমধ্যে যাচ্ছে, আরেকটি পাঠানো হতে পারে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি শনিবার বলেন, তিনি আশা করছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শিগগিরই পুনরায় শুরু হবে। একই সঙ্গে তিনি তেহরানের আপসহীন অবস্থান পুনর্ব্যক্ত করেন এবং যুক্তরাষ্ট্রের যেকোনো হামলার বিরুদ্ধে সতর্কবার্তা দেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।