সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের অবসান ঘটাতে বিশ্বনেতাদের প্রতি জরুরি ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, এই সংঘাত ইতোমধ্যেই ক্ষতবিক্ষত বিশ্বকে আরও গভীর অস্থিতিশীলতার দিকে ঠেলে দিচ্ছে এবং বেসামরিক নাগরিক, বিশেষ করে শিশুরা, প্রাণ হারাচ্ছে।
ড. ইউনূস বলেন, এটি কোনো আঞ্চলিক সংকট নয়, বরং সমগ্র মানবজাতির জন্য এক গভীর নৈতিক চ্যালেঞ্জ। এই যুদ্ধ বিশ্বজুড়ে অনিশ্চয়তা ও অস্থিরতা বাড়িয়ে দিচ্ছে, যার সবচেয়ে বড় মূল্য দিচ্ছে দরিদ্র দেশগুলো। তিনি সাহস, সহমর্মিতা ও সুস্পষ্ট লক্ষ্য নিয়ে বৈশ্বিক ঐক্য গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
তিনি বিশ্বনেতাদের আন্তর্জাতিক আইন সমুন্নত রাখতে দৃঢ় পদক্ষেপ নেওয়া, সামরিক উত্তেজনার পরিবর্তে কূটনৈতিক সংলাপকে অগ্রাধিকার দেওয়া এবং বহুপাক্ষিক সহযোগিতা জোরদার করার আহ্বান জানান। তাঁর মতে, মানবজাতিকে এখন যুদ্ধ নয়, শান্তি; হামলা নয়, সংলাপ; বিভাজন নয়, ঐক্য বেছে নিতে হবে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।