Web Analytics

বাণিজ্য মন্ত্রণালয়ের সুপারিশ দ্রুত বাস্তবায়ন না হলে আগামী ১ ফেব্রুয়ারি থেকে দেশের সব স্পিনিং মিল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)। রাজধানীর কারওয়ান বাজারে সংগঠনটির কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে বিটিএমএর সভাপতি শওকত আজিজ রাসেল এই ঘোষণা দেন। তিনি অভিযোগ করেন, সরকারের কার্যকর পদক্ষেপের অভাবে টেক্সটাইল শিল্প চরম সংকটে পড়েছে।

বিটিএমএ সভাপতি জানান, জিডিপিতে ১৩ শতাংশ অবদান রাখা এই খাত এখন জরুরি অবস্থার পর্যায়ে পৌঁছেছে। তিনি সতর্ক করেন, সুপারিশ বাস্তবায়ন না হলে উদ্যোক্তারা ব্যাংক ঋণ পরিশোধে ব্যর্থ হবেন, যা আর্থিক খাতে বিপর্যয় ও শ্রমিক অসন্তোষ সৃষ্টি করতে পারে। সংগঠনের তথ্যমতে, বর্তমানে অধিকাংশ মিল ৬০ শতাংশ সক্ষমতায় চলছে এবং প্রায় ৫০টি বড় কারখানা ইতোমধ্যে বন্ধ হয়ে গেছে।

দেশীয় সুতা উৎপাদন রক্ষায় বাণিজ্য মন্ত্রণালয় ১০ থেকে ৩০ কাউন্টের সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহারের সুপারিশ করেছে। বিটিএমএ তিনটি দাবি জানিয়েছে— সুতার ওপর ১০ শতাংশ প্রণোদনা, সেফগার্ড ডিউটি আরোপ এবং দ্রুত নীতিগত সহায়তা নিশ্চিত করা।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।