Web Analytics

বাংলাদেশ জামায়াতে ইসলামী বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাম্প্রতিক বক্তব্যকে উসকানিমূলক, অসত্য ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে নিন্দা জানিয়েছে। বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, ফখরুল ইসলাম আলমগীর জামায়াতের বিরুদ্ধে দায়িত্বজ্ঞানহীনভাবে মিথ্যাচার করেছেন এবং জনপ্রিয়তা অর্জনের জন্য একটি সুশৃঙ্খল ইসলামী দলের বিরুদ্ধে কুৎসা রটাচ্ছেন।

তিনি ফখরুলের অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, জামায়াত একটি নিয়মতান্ত্রিক ও আদর্শিক ধর্মভিত্তিক রাজনৈতিক দল, যারা কখনো ধর্মকে ব্যবসার হাতিয়ার হিসেবে ব্যবহার করে না। বরং বিএনপিই নির্বাচনের সময় ধর্মীয় আবেগকে কাজে লাগিয়ে ভণ্ডামিপূর্ণ রাজনীতি করে। তিনি আরও বলেন, জামায়াত অতীতে জনগণের ভোটে সংসদে প্রতিনিধিত্ব করেছে এবং সততা ও দক্ষতার সঙ্গে রাষ্ট্র পরিচালনা করেছে।

গোলাম পরওয়ার বলেন, জামায়াত সবসময় দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় কাজ করেছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখবে। তিনি মির্জা ফখরুলকে অসত্য ও উসকানিমূলক মন্তব্য প্রত্যাহারের আহ্বান জানান।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।