Web Analytics

জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) জানিয়েছে, যুক্তরাষ্ট্র–ইসরাইলের চলমান হামলার প্রেক্ষাপটে ইরানে বসবাসরত হাজার হাজার আফগান প্রতিদিন আফগানিস্তানে ফিরে যাচ্ছেন। আফগানিস্তান–ইরান সীমান্ত থেকে আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ইউএনএইচসিআরের আফগানিস্তান প্রতিনিধি আরাফাত জামাল বলেন, প্রতিদিন আনুমানিক দুই হাজার আফগান সীমান্ত পার হয়ে নিজ দেশে ফিরছেন।

তিনি জানান, সীমান্ত পার হওয়া অনেকেই ইরানের যুদ্ধ পরিস্থিতিকে দেশ ছাড়ার প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছেন, যদিও আফগানদের বিরুদ্ধে কোনো লক্ষ্যভিত্তিক সমস্যার কথা তারা বলেননি। চলতি বছর এখন পর্যন্ত প্রায় এক লাখ দশ হাজার আফগান ইরান ছেড়ে দেশে ফিরেছেন। দীর্ঘদিনের বাসিন্দা থেকে শুরু করে অভিবাসী শ্রমিক—সব ধরনের মানুষই এর মধ্যে রয়েছেন।

আরাফাত জামাল সতর্ক করে বলেন, অনেকেই “একটি যুদ্ধ থেকে পালিয়ে আরেকটি সংঘাতে ফিরে যাচ্ছেন”, কারণ আফগানিস্তান বর্তমানে পাকিস্তানের সঙ্গে উত্তেজনাপূর্ণ অবস্থায় রয়েছে। তার ভাষায়, “এই মানুষগুলোর জন্য আসলে কোনো ভালো বিকল্প নেই।”

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।