প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের দুটি বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প নিয়ে বৈঠক করেছেন। রোববার সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হয় বলে উপ প্রেস সচিব শাহাদাৎ হোসেন স্বাধীন জানান। বৈঠকে নগরীর বর্জ্যকে বিদ্যুৎ উৎপাদনে রূপান্তর করে টেকসই জ্বালানি সরবরাহের পরিকল্পনা উপস্থাপন করা হয়।
বৈঠকে জানানো হয়, চীনের সিএমইসি গ্রুপ আমিনবাজারে একটি বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নির্মাণে বিনিয়োগ করবে, যা প্রতিদিন প্রায় ৩ হাজার টন বর্জ্য ব্যবহার করে ৪২.৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে। ২০২৮ সালের আগস্টের মধ্যে এটি জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করবে এবং ২৫ বছর ধরে উৎপাদন চালিয়ে যাবে। অন্যদিকে, দক্ষিণ কোরিয়ার বি অ্যান্ড এফ কোম্পানি মাতুয়াইলে একটি প্রকল্প বাস্তবায়ন করবে, যা বছরে প্রায় ১৫ হাজার টন মিথেন গ্যাস থেকে ৮১ হাজার মেগাওয়াট-ঘণ্টা বিদ্যুৎ উৎপাদন করবে।
এই প্রকল্প থেকে সৌরবিদ্যুৎ, সার, পশুখাদ্য ও পরিবেশবান্ধব ইকো-ব্রিকস উৎপাদনের পরিকল্পনাও রয়েছে। প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে দ্রুত বাস্তবায়নের জন্য আন্তঃমন্ত্রণালয় বৈঠক আয়োজনের নির্দেশ দেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।