Web Analytics

রাজস্ব ও ব্যাংক খাত সংস্কারে প্রত্যাশিত অগ্রগতি না থাকায় বাংলাদেশের জন্য নির্ধারিত ঋণের পরবর্তী কিস্তি স্থগিত করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। ৫ দশমিক ৫ বিলিয়ন ডলারের ঋণ কর্মসূচির আওতায় জুনে প্রায় ১ দশমিক ৩ বিলিয়ন ডলার ছাড় পাওয়ার কথা ছিল, তবে সংস্থাটি জানিয়েছে, গুরুত্বপূর্ণ শর্তগুলো পূরণ না হওয়ায় অর্থ ছাড় সম্ভব নয়। বিষয়টি ওয়াশিংটনে আইএমএফ ও বিশ্বব্যাংকের বসন্তকালীন বৈঠকে অংশ নেওয়া বাংলাদেশের প্রতিনিধিদল নিশ্চিত করেছে।

আইএমএফের মতে, রাজস্ব আহরণ বৃদ্ধি, ব্যাংক খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠা, জ্বালানি ভর্তুকি কমানো এবং বাজারভিত্তিক বিনিময়হার চালুর মতো শর্তগুলো বাস্তবায়নে অগ্রগতি হয়নি। সংস্থাটি নতুন শর্তে একটি সংশোধিত ঋণ কাঠামো নিয়ে আলোচনার প্রস্তাব দিয়েছে। নির্ধারিত শর্ত পূরণ না হওয়ায় রিভিউ মিশন পাঠানোর আগ্রহও দেখায়নি আইএমএফ, ফলে জুনে অর্থ ছাড়ের সম্ভাবনা ক্ষীণ।

অর্থনীতিবিদদের মতে, কিস্তি বিলম্বিত হলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও বাজেট সহায়তায় চাপ বাড়তে পারে। আইএমএফের মূল্যায়নকে অন্যান্য উন্নয়ন সহযোগীরাও গুরুত্বপূর্ণ নির্দেশক হিসেবে বিবেচনা করে, যা ভবিষ্যৎ অর্থায়ন প্রাপ্তিতে প্রভাব ফেলতে পারে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।