Web Analytics

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী শুক্রবার পূর্ব প্রশান্ত মহাসাগরে মাদক পাচারের অভিযোগে একটি নৌযানে হামলা চালায়। এতে দুজন নিহত হন এবং একজনকে জীবিত উদ্ধার করা হয়। যুক্তরাষ্ট্রের সাউদার্ন কমান্ড (সাউথকম) জানায়, উদ্ধার হওয়া ব্যক্তির শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি এবং অনুসন্ধান ও উদ্ধার অভিযানে ইউএস কোস্ট গার্ডকে অবহিত করা হয়েছে।

এএফপির তথ্যমতে, সাম্প্রতিক এই হামলাটি গত কয়েক মাস ধরে চলা ধারাবাহিক অভিযানের অংশ, যেখানে অন্তত ১৮৯ জন নিহত হয়েছে। সাউথকম সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, লক্ষ্যবস্তু নৌযানটি একটি সন্ত্রাসী সংগঠনের নিয়ন্ত্রণে ছিল এবং এটি পরিচিত মাদক পাচার রুটে চলাচল করছিল। প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, ক্ষেপণাস্ত্রের আঘাতে নৌযানটি ধ্বংস হয়ে বড় বিস্ফোরণ ঘটে।

ডোনাল্ড ট্রাম্প প্রশাসন গত সেপ্টেম্বর থেকে কথিত মাদকসন্ত্রাসীদের বিরুদ্ধে এই অভিযান শুরু করে। তবে যুক্তরাষ্ট্র এখনো প্রমাণ প্রকাশ করেনি যে এসব নৌযান সত্যিই মাদক পাচারের সঙ্গে জড়িত, ফলে আইন বিশেষজ্ঞ ও মানবাধিকার সংস্থাগুলো এসব হামলাকে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হিসেবে সমালোচনা করছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।