ইসরাইলের সঙ্গে সম্পর্কের অবনতির জেরে স্পেন স্থায়ীভাবে তাদের রাষ্ট্রদূতকে তেল আবিব থেকে প্রত্যাহার করেছে। মঙ্গলবার স্পেনের সরকারি গেজেটে রাষ্ট্রদূতের পদ অবসানের ঘোষণা প্রকাশিত হয়। স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আপাতত তেল আবিবে তাদের দূতাবাস একজন অস্থায়ী প্রতিনিধি বা চার্জ ডি অ্যাফেয়ার্সের মাধ্যমে পরিচালিত হবে।
গত সেপ্টেম্বর গাজায় আগ্রাসনের প্রতিবাদে স্পেন রাষ্ট্রদূতকে দেশে তলব করে এবং ইসরাইলগামী অস্ত্রবাহী বিমান ও জাহাজের জন্য আকাশসীমা ও বন্দর ব্যবহারে নিষেধাজ্ঞা দেয়। ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার স্পেনের এই অবস্থানকে ইহুদিবিদ্বেষী বলে মন্তব্য করেন। ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পর থেকে দুই দেশের সম্পর্ক আরও তিক্ত হয়ে ওঠে।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে মার্কিন-ইসরাইলি হামলা শুরু হওয়ার পর উত্তেজনা আরও বেড়ে যায়। এই সিদ্ধান্ত দুই দেশের মধ্যপ্রাচ্য নীতি ও গাজা ইস্যুতে গভীর মতপার্থক্যকে স্পষ্ট করে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।