Web Analytics

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম আজাদ–সমর্থিত সাবেক ছাত্রদল নেতা আমির হোসেনের প্রাইভেটকারে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। শনিবার (১ ফেব্রুয়ারি) রাত পৌনে ৮টার দিকে আড়াইহাজার উপজেলার বাঘানগর এলাকায় আড়াইহাজার–বিশনন্দি ফেরিঘাট বাইপাস সড়কে এ ঘটনা ঘটে। গুলিতে গাড়ির কাচ ভেঙে গেলেও আমির হোসেন ও তার সঙ্গে থাকা মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সাদেকুর রহমান সাদেক অল্পের জন্য রক্ষা পান।

আমির হোসেন জানান, কালো রঙের প্রাইভেটকারে নিজ বাড়ি শ্রীনিবাসদীর দিকে যাওয়ার সময় একই দিক থেকে আসা মোটরসাইকেলে থাকা দুই অজ্ঞাত ব্যক্তি গাড়ির ডান পাশ ও সামনের কাচ লক্ষ্য করে গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়। স্থানীয়রা পুলিশকে খবর দিলে আড়াইহাজার থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। কারা এ ঘটনায় জড়িত এবং কেন গুলি চালানো হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আড়াইহাজার থানার ওসি আলাউদ্দিন জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।