Web Analytics

চট্টগ্রামের মিরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পুলিশের টহল গাড়িকে পেছন থেকে যাত্রীবাহী বাস ধাক্কা দিলে দুই কনস্টেবলসহ ছয়জন আহত হয়েছেন। শুক্রবার ভোর ৫টা ১০ মিনিটের দিকে উপজেলার উত্তর সোনাপাহাড় এলাকার চিনকি আস্তানা বাবুর তেলের দোকানের সামনে চট্টগ্রামমুখী লেনে দুর্ঘটনাটি ঘটে।

জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, ঢাকা মেট্রো-ব-১২-০৩৫৮ নম্বরের সোহাগ এলিট পরিবহনের বাসটি টহল গাড়ির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে পুলিশের গাড়িটি দুমড়েমুচড়ে যায় এবং গাড়িতে থাকা কনস্টেবল শফিক ও কনস্টেবল রানা গুরুতর আহত হন। স্থানীয় লোকজনের সহায়তায় আহতদের উদ্ধার করে প্রথমে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

পরে উন্নত চিকিৎসার জন্য আহত দুই পুলিশ সদস্যকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তারা বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন। জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাকিবুল হাসান ছয়জন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং মহাসড়কে যানবাহন চলাচল বর্তমানে স্বাভাবিক রয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।