Web Analytics

ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি জানিয়েছেন, দেশটি যে কোনো ধরনের আগ্রাসন প্রতিহত করতে সম্পূর্ণ প্রস্তুত। আলজাজিরার খবরে বলা হয়, তেহরানে রাষ্ট্রদূত ও বিদেশি কূটনৈতিক মিশনের প্রধানদের এক সমাবেশে তিনি এ কথা বলেন। গারিবাবাদি বলেন, ইরান সবসময় স্বার্থভিত্তিক কূটনীতিতে বিশ্বাস করে এবং চলমান সংকট সমাধানে সে অনুযায়ী ভূমিকা রেখে আসছে।

তিনি জানান, চাপিয়ে দেওয়া যুদ্ধের স্থায়ী অবসানের লক্ষ্যে ইরান মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের কাছে তার পরিকল্পনা পেশ করেছে। এখন কূটনীতির পথ বেছে নেওয়া বা সংঘাত অব্যাহত রাখার সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের হাতে। গারিবাবাদি আরও বলেন, জাতীয় স্বার্থ ও নিরাপত্তা রক্ষায় ইরান উভয় পথের জন্যই প্রস্তুত, যদিও যুক্তরাষ্ট্রের প্রতি তাদের সংশয় ও অবিশ্বাস থাকবে, তবুও কূটনীতিতে সততা বজায় রাখবে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ পরিচালনায় ফেব্রুয়ারির শেষ দিকে শুরু হওয়া যুদ্ধটি ৮ এপ্রিল থেকে স্থগিত রয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।