Web Analytics

সরকার ঢাকার জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালকে ৫০০ শয্যা থেকে ৭০০ শয্যায় উন্নীত করার প্রশাসনিক অনুমোদন দিয়েছে। একই সঙ্গে বর্ধিত ২০০ শয্যায় স্বাস্থ্যসেবা কার্যক্রম চালুর অনুমোদনও দেওয়া হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের বুধবারের এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে স্বাক্ষর করেন স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদ। এতে বলা হয়, অর্থ বিভাগের সম্মতির পরিপ্রেক্ষিতে হাসপাতালটির শয্যাসংখ্যা ৫০০ থেকে ৭০০-তে উন্নীত করা এবং অতিরিক্ত শয্যায় স্বাস্থ্যসেবা কার্যক্রম চালুর প্রশাসনিক অনুমোদন দেওয়া হয়েছে।

অনুমোদনটি সংশ্লিষ্ট সব বিধি-বিধান, আনুষ্ঠানিকতা ও নিয়ম-কানুন যথাযথভাবে প্রতিপালনের শর্তে দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের চিঠিতে হাসপাতালের সক্ষমতা বাড়ানো এবং নতুন যুক্ত শয্যাগুলোতে সেবা কার্যক্রম শুরুর অনুমতির বিষয়টি উল্লেখ করা হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।