Web Analytics

ভারতের বিমানবাহিনীর এক কর্মী সুমিত কুমার (৩৬) পাকিস্তানের জন্য গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। আসামের একটি বিমানঘাঁটি থেকে তাকে আটক করে রাজস্থান গোয়েন্দা সংস্থা ও বিমানবাহিনী গোয়েন্দা সংস্থার যৌথ দল। কর্মকর্তারা জানিয়েছেন, সুমিত ইতিমধ্যে ইসলামাবাদে গোপন তথ্য পাচারের কথা স্বীকার করেছেন, যার মধ্যে যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ও বিমানবাহিনীর সদস্যদের সংবেদনশীল তথ্য অন্তর্ভুক্ত।

ভারতের অতিরিক্ত পুলিশ মহাপরিচালক (গোয়েন্দা) প্রফুল্ল কুমার জানান, তদন্তের সূত্রপাত হয় গত জানুয়ারিতে জয়সলমীর থেকে এক সন্দেহভাজনকে গ্রেপ্তারের মাধ্যমে। সেই সূত্রে উত্তরপ্রদেশের বাসিন্দা সুমিতকে শনাক্ত করা হয়, যিনি ডিব্রুগড়ের চাবুয়া বিমানবাহিনী স্টেশনে মাল্টি-টাস্কিং স্টাফ হিসেবে কর্মরত ছিলেন। পুলিশ জানায়, তিনি ২০২৩ সাল থেকে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার এজেন্টদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন এবং টাকার বিনিময়ে তথ্য সরবরাহ করছিলেন।

তদন্তকারীরা সুমিতকে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছেন, যাতে জানা যায় তিনি আরও কী কী তথ্য পাচার করেছেন এবং এই চক্রে অন্য কেউ জড়িত আছে কি না।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।