Web Analytics

শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগী হিসেবে পরিচিত রায়হান আলম সোমবার ফেসবুক পোস্টে দাবি করেছেন, চট্টগ্রামের রাউজানে রাতে দায়িত্ব পালনকারী অন্তত দুই পুলিশ সদস্যকে হত্যার পরিকল্পনা করছে একটি প্রতিপক্ষ গোষ্ঠী। তিনি পুলিশ প্রশাসনকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে পুলিশ সুপার মাসুদ আলম ও রাউজান থানার ওসি সাইফুল ইসলামকে উদ্দেশ্য করে বক্তব্য দেন।

রায়হানের দাবি, তাকে আইনি ও সামাজিকভাবে ফাঁসাতে তার প্রতিপক্ষরা নানা ষড়যন্ত্র করছে এবং তার নাম ব্যবহার করে অপরাধ চালাচ্ছে। তিনি নোয়াপাড়া বাগিচা বা পূর্ব রাউজানকে সম্ভাব্য হামলার স্থান হিসেবে উল্লেখ করেন। পাশাপাশি ‘আজিজ গ্রুপ’ ও ‘ডাকাত গ্রুপ’ একজোট হওয়ার অভিযোগ করেন এবং তার নামে চাঁদা দাবি, ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে ভয়ভীতি ও হুমকি দেওয়ার কথাও বলেন।

তবে এসব দাবির পক্ষে রায়হান কোনো সুনির্দিষ্ট তথ্য, নথি, ফোন নম্বর, স্ক্রিনশট বা অন্য প্রমাণ প্রকাশ করেননি। এসপি মাসুদ আলমের মন্তব্য পাওয়া যায়নি। অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. রাসেল বলেছেন, পুলিশ প্রশাসন বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখছে। পুলিশ সূত্র অনুযায়ী, রায়হানের বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা, অস্ত্র ও চাঁদাবাজিসহ অন্তত ১৫টি মামলা রয়েছে; এর মধ্যে আটটি হত্যা মামলা।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।