Web Analytics

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ ভেন্টিলেটরের অভাবে ১১ দিনে ৩৩টি শিশু মৃত্যুর ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। শনিবার রাজধানীর শাহবাগে চিকিৎসার নৈতিকতা বিষয়ক এক অনুষ্ঠানে তিনি বলেন, হাসপাতালের পরিচালক ভেন্টিলেটর সংকটের কথা সরকারকে জানাননি, যা অগ্রহণযোগ্য।

মন্ত্রী জানান, পরিচালক প্রথমে মিডিয়ার প্রতিবেদনকে অতিরঞ্জিত বললেও পরে তদন্তে তা সত্য প্রমাণিত হয়। সরকারি প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতার কারণে তিনি ব্যক্তিগত উদ্যোগে তিনটি ভেন্টিলেটর কেনার ব্যবস্থা করেছেন এবং আরও দুটি সংগ্রহের চেষ্টা চলছে। তিনি চিকিৎসকদের পেশাগত নৈতিকতা রক্ষা, অস্ত্রোপচারে অবহেলা এড়ানো এবং রোগীর প্রতি দায়িত্বশীল আচরণের আহ্বান জানান।

সাখাওয়াত হোসেন চিকিৎসকদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ নিয়েও ক্ষোভ প্রকাশ করেন এবং চিকিৎসা বিজ্ঞানে নতুন জ্ঞান অর্জন ও প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।