Web Analytics

রাজনৈতিক পটপরিবর্তনের পর বন্ধ হয়ে যাওয়া কলকারখানাগুলো পুনরায় চালুর উদ্যোগে সহযোগিতা করবে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার দুপুরে এক জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান। তিনি জানান, নতুন গভর্নর মো. মোস্তাকুর রহমান সকালে দায়িত্ব গ্রহণের পর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন এবং সেখানে বন্ধ শিল্পকারখানা পুনরায় চালুর উদ্যোগে সক্রিয় সহযোগিতার নির্দেশ দেন।

গভর্নর বলেন, অর্থনীতিকে প্রবৃদ্ধি ও কর্মসংস্থানমুখী করতে প্রয়োজনীয় নীতিগত সহায়তা দেওয়া হবে। তিনি পূর্ববর্তী অন্তর্বর্তী সরকারের ম্যাক্রো-অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার প্রচেষ্টার প্রশংসা করেন এবং সেই স্থিতিশীলতার ভিত্তিতে অর্থনীতিতে গতি ফিরিয়ে আনার অঙ্গীকার করেন। শিল্প পুনরুজ্জীবনে প্রণোদনা ও ব্যাংকিং খাতে সমন্বয় জোরদারের কথাও উল্লেখ করেন তিনি।

গভর্নর আরও জানান, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও পণ্যমূল্য স্থিতিশীল রাখাকে অগ্রাধিকার দেওয়া হবে। বিনিয়োগে প্রতিবন্ধকতা সৃষ্টি করা উচ্চ সুদের হার পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে এবং প্রাতিষ্ঠানিক সুশাসন নিশ্চিত করতে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া নিয়মভিত্তিক ও বৈষম্যহীন করা হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।