Web Analytics

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জানিয়েছেন, দেশটি খুব শিগগিরই ইরান ও যুক্তরাষ্ট্রের পরবর্তী দফার বৈঠক আয়োজন করতে পারবে বলে আশা করছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ইসলামাবাদ দুই দেশের মধ্যে মধ্যস্থতার প্রচেষ্টা অব্যাহত রেখেছে এবং শান্তি প্রতিষ্ঠায় সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করছে।

মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কূটনৈতিক যোগাযোগ সহজ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে পাকিস্তান। চলমান উত্তেজনার শান্তিপূর্ণ সমাধান খুঁজতে উভয় পক্ষই আলোচনার পথ অনুসরণ করছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরাইল সংঘাত বন্ধে একটি সমঝোতা স্মারক প্রায় চূড়ান্ত হয়েছে।

তিনি আরও বলেন, সম্ভাব্য এই চুক্তির আওতায় হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া হতে পারে, তবে এটি এখনো যুক্তরাষ্ট্র, ইরান এবং সংশ্লিষ্ট অন্যান্য দেশের আলোচকদের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।