Web Analytics

নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি ঘোষণা করেছেন, আসন্ন সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শহরে এলে তাকে গ্রেপ্তার করা হবে। সোমবার এক সংবাদ সম্মেলনে মামদানি বলেন, তার প্রশাসন আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা পরোয়ানাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নেবে। তিনি অভিযোগ করেন, গাজায় গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মূল দায়ী নেতানিয়াহু।

মামদানির এই মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে জানায়, আইসিসি একটি বেআইনি আদালত এবং আমেরিকান বা ইসরাইলিদের ওপর এর কোনো কর্তৃত্ব নেই। তারা নেতানিয়াহুর বিরুদ্ধে দেওয়া পরোয়ানাকে সম্পূর্ণ ভুয়া বলে অভিহিত করে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে পোস্ট করে বলেন, যুক্তরাষ্ট্রে অবস্থানকালে নেতানিয়াহুকে কোনোভাবেই গ্রেপ্তার করা হবে না, যদিও তিনি মামদানির নাম উল্লেখ করেননি।

এই ঘটনাকে ঘিরে আন্তর্জাতিক অপরাধ আদালতের ভূমিকা ও যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়ে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।