Web Analytics

সিএনএনের এক প্রতিবেদনে একাধিক গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি দেশের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে যুদ্ধ কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। মার্কিন গোয়েন্দা সংস্থার মূল্যায়নে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ অবসানের আলোচনাও নেপথ্যে থেকে তিনি পরিচালনা করতে পারেন। বর্তমানে বিভক্ত ইরানি প্রশাসনে ক্ষমতার বণ্টন স্পষ্ট নয়।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, যুদ্ধের শুরুতে এক হামলায় খামেনির বাবা ও শীর্ষ সামরিক নেতারা নিহত হন এবং তিনিও গুরুতর আহত হন। এরপর তাকে নতুন সর্বোচ্চ নেতা ঘোষণা করা হলেও মার্কিন গোয়েন্দারা এখনো তার অবস্থান নিশ্চিত করতে পারেনি। সূত্র জানায়, তিনি কোনো ইলেকট্রনিক যন্ত্র ব্যবহার না করে সরাসরি সাক্ষাৎ বা বার্তাবাহকের মাধ্যমে যোগাযোগ করেন।

ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয়ের প্রোটোকল প্রধান মাজাহের হোসেইনি শুক্রবার বলেন, খামেনি তার আঘাত থেকে সেরে উঠছেন এবং সম্পূর্ণ সুস্থ আছেন। তিনি জনগণকে গুজবে কান না দিয়ে ধৈর্য ধরার আহ্বান জানান।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।